ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

চাঁদপুরে শাহরাস্তিতে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত- ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
চাঁদপুরে শাহরাস্তিতে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত- ৪ ছবির ক্যাপশন: চাঁদপুরে শাহরাস্তিতে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত- ৪
স্টাফ রিপোর্টার:-
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে আল-আরাফা পরিবহনের একটি বাস হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। বানিয়াচৌ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

সংঘর্ষের পর ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালায়।

চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন নীলফামারীর শহীদ উল্লাহ, তাঁর স্ত্রী আঞ্জুমআরা বেগম এবং রংপুরের নিলয়। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত যাত্রীদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্য, দুটি যানবাহনের দ্রুতগতির কারণেই সংঘর্ষটি ঘটে থাকতে পারে।

দুর্ঘটনার পর পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।